
গোমস্তাপুর প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীর মধ্য ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা ও পুরস্কার বিতরন এবংদোয়া মাহফিল। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন এলাকার জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, সহকারী কমিশনার( ভূমি) বিপাশা হোসাইন, গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী,আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্বকরেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, সহকারী কমিশনার( ভূমি) বিপাশা হোসাইন, গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল প্রমুখ
।পরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয়। এদিকে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে রহনপুর কলোনি মোড়ে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোক র্যালী,আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।








