চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে ট্র্যাক্টর উল্টে নিহত ১

নিউজ ডেস্ক১৮ মার্চ ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়কে ট্র্যাক্টর উল্টে একজন নিহত হয়েছে। সোমবার দুপুরে রহনপুর -গোমস্তাপুর সড়কের নিমতলা মাদ্রাসা মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, একটি চলন্ত ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে  রাস্তার পাশে  উল্টে গেলে চালক আশিক  গুরুতর আহত হয়।  গুরুত্বর আহত আশিককে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।তিনি আরও জানান, চালক আশিক  নাচোল উপজেলার ফুলকুঁড়ি পাহাড়পুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে।