সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে এমপি জিয়াউর রহমানের  গণসংযোগ

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০২৩১ মিনিট পড়া
গোমস্তাপুরে এমপি জিয়াউর রহমানের  গণসংযোগ
গোমস্তাপুর প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মু জিয়াউর রহমান গনসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন। রবিবার(০৮ অক্টোবর ) সকালে রহনপুর পৌর এলাকার ৩টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে সরকার ও এলাকার  বিভিন্ন উন্নয়ন ও সাফল্যের  চিত্র তুলে ধরেন তিনি ।
এসময় তিনি বলেন, যখন জামাত-বিএনপি ষড়যন্ত্র করছে তাদেরকে ইন্ধন যোগাচ্ছে আমেরিকা ঠিক তখনই আমরা জনগণের কাছে এসেছি দেশের মালিক জনগণ তাই আগামী নির্বাচনপ আবারও নৌকার বিজয় হবে।
এ সময় উপস্থিত ছিলেন রহনপুর  পৌর মেয়র মতিউর রহমান খান,গোমস্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু,রহনপুর পৌর ছাত্রলীগের সভাপতি এন্তাজুল হক,পৌর যুবলীগের সভাপতি মুনসুর রহমান,পৌর শ্রমিক লীগ আহবায়ক শাহিন আলম,পৌর কৃষক লীগের সভাপতি মজহারুল ইসলাম, পৌর কাউন্সিলর আব্দুল রাজ্জাক মন্টু, সাবেক পৌর  কাউন্সিলর জাহিদ হাসান মুক্তাসহ আওয়ামী লীগ,  যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।