সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২৭৭৯ জন

নিউজ ডেস্ক১৬ আগস্ট ২০২৩১ মিনিট পড়া
গোমস্তাপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২৭৭৯ জন

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ২৭৭৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।এরমধ্যে এইচএসসিতে ২০৭৪ জন, আলিমে ৩০০ জন ও এইচএসসি (বিএম) পরীক্ষায় ৪০৫ জন পরীক্ষার্থী রয়েছে।
উপজেলার ৫ টি কেন্দ্রে  পরীক্ষা অনুষ্ঠিত হবে। রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ কেন্দ্রে ৯০৭ জন,রহনপুর মহিলা কলেজ কেন্দ্রে ৪৫৮ জন, গোমস্তাপুর এসএম কলেজ কেন্দ্রে ৫৮৩ জন,চৌডালা জোহুর আহমেদ মিয়া কলেজ কেন্দ্রে ১২৬ জন ও প্রসাদপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩০০জন পরীক্ষায় অংশ নিবে।