
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বরেন্দ্র অঞ্চলসহ বিভিন্ন স্থানে দিন দিন নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। বুধবার উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা( এনজিও) ডাসকো আয়োজিত এক কর্মশালায় এ তথ্য উঠে এসেছে। ডাসকোর সমন্বিত পানি সম্পদ ব্যবস্হাপনা প্রকল্পের সহায়তায় ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করনীয় শীর্ষক এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।
বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমাম, বিএমডিএ, গোমস্তাপুর জোনের সহকারী প্রকৌশলী নাইমুল হক,গোমস্তাপুর ইউনিয়ন চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডল, এনজিও প্রতিনিধি ইয়াহিয়া খান রুবেল , সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও নাহিদ ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী মাহবুবুবুল আলম প্রমুখ। এ কর্মশালায় সঞ্চালকের ভুমিকা পালন করেন ডাসকোর সহকারী প্রকল্প সমন্বয়কারী আনোয়ারা বেগম ও আঞ্চলিক সমন্বয়কারী সেলিম রেজা অনুষ্ঠান সমন্বয় করেন। কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক ও প্রকল্পের সুবিধাভোগীরা অংশ নেন।








