সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন এমপি জিয়াউর রহমান 

নিউজ ডেস্ক৪ অক্টোবর ২০২৩৩ মিনিট পড়া
গোমস্তাপুরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন এমপি জিয়াউর রহমান 
 গোমস্তাপুর প্রতিনিধি: 
 চাঁপাইনবাবগঞ্জ-২ নির্বাচনী এলাকায় গৃহীত  উন্নয়ন  কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন করেছেন চাপাইনবাবগন্জ জেলা  আওয়ামী লীগের সভাপতি ও  জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বুধবার (৪ অক্টোবর) গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত  এ সংবাদ সম্মেলনে  লিখিত বক্তব্য দেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান।
তিনি বলেন,  গত ১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত  জাতীয় সংসদের ৪৪- চাপাইনবাবগঞ্জ -২ আসনের  উপ- নির্বাচনে বিজয়ী হয়ে  গত ৮ মাসে তার নির্বাচনী এলাকায়  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন  উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে।
এছাড়া, বিভিন্ন  সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়  প্রতিষ্ঠানের উন্নয়ন বরাদ্দ  প্রদান, অবহেলিত জনগোষ্ঠীর  কথা মাথায় রেখে রাস্তাঘাট,  ব্রীজ,  কালভার্টের  নির্মাণ,  নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্হ এলাকা  সর্বোচ্চ  গুরুত্ব দিয়ে  বাঁধ, ও সেতু নির্মাণে প্রয়োজনীয়  পদক্ষেপ গ্রহন, শেখ রাসেল মিনি স্টেডিয়াম,   রহনপুরে  অনার্স  পরীক্ষার্থীদের জন্য  পরীক্ষা  কেন্দ্র  চালু,  সুপেয় পানির ব্যবস্হা গ্রহন, রহনপুর পৌরসভায় বিভিন্ন উন্নয়ন বরাদ্দসহ শহরের  যানজট নিরসনে বাইপাস রাস্তা নির্মাণে  পদক্ষেপ  গ্রহণ,  রহনপুর রেলওয়ে  শুল্কস্টেশনের অবকাঠামোগত উন্নয়ন করে রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দর বাস্তবায়নে  মাননীয় প্রধানমন্ত্রীর নিকট যৌক্তিক দাবী উপস্থাপন  এবং জাতীয় সংসদে এ বিষয়ে  বক্তব্য  প্রদান।
তিনি আরও জানান,বর্তমানে  তিন উপজেলায় বিভিন্ন  উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে । তার মেয়াদকাল শেষ  হওয়ার আগে চলমান এবং  অসমাপ্ত  কাজগুলো  সম্পন্ন  করার দৃঢ়  প্রত্যয় ব্যক্ত  করেন  তিনি।  তিনি বলেন, বর্তমান  সরকারের  উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে  চিন্তাভাবনা  হচ্ছে জনবান্ধব।  তাই যখনই এলাকার মানুষের জন্য  উপরমহলে যোগাযোগ  করি তখন আশানুরূপ  সাড়া পায়। ফলে এলাকার উন্নয়নের ক্ষেত্রে  সমস্যা হয় না। তিনি মাননীয়  প্রধানমন্ত্রীর  নিকট কৃতজ্ঞতা  প্রকাশ করে বলেন, তাঁর  এবং সরকারের মন্ত্রীদের   সহযোগিতার জন্যে  এলাকায় এত  উন্নয়ন কর্মকাণ্ড  বাস্তবায়ন সম্ভব হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিয়াউর রহমান এমপি বলেন,  তার নির্বাচনী এলাকা   গোমস্তাপুর  ও ভোলাহাট উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ  স্হাপনে প্রস্তাবনা দেয়া হয়েছে। তার এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে নানা পদক্ষেপ গ্রহন করা হয়েছে  বলে তিনি  উল্লেখ  করেন।
অপর প্রশ্নের উত্তরে তিনি বলেন, গোমস্তাপুরপ  মাধ্যমিক শিক্ষা  প্রশিক্ষণ  কেন্দ্র  চালু  বিষয়ে সংশ্লিষ্ট রা যোগাযোগ করলে পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি । রহনপুর ইউনিয়নের ঐতিহাসিক স্থাপনা ষাড়বুরুজ ও রামদাসবিলে পর্যটন  কেন্দ্র  স্হাপনে প্রন্ততত্ব বিভাগের  সহায়তায় নেয়া হবে বলে জানানো হয়। তিন উপজেলায় কেন্দ্রীয়  গোরস্থান  নির্মাণে তার ভূমিকা থাকবে বলে তিনি উল্লেখ করেন। রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশনে রেললাইন সম্প্রসারণে তার শক্তিশালী  ভূমিকা থাকবে বলে তিনি  জানান। তার নির্বাচনী এলাকায়  মাদক নির্মূলে তার  ভূমিকা  থাকবে বলে তিনি সাংবাদিকদের  আশ্বস্ত  করেন। সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা,  নাচোল উপজেলা চেয়ারম্যান  আব্দুল কাদের,  ভোলাহাট উপজেলা চেয়ারম্যান  রাব্বুল হোসেন,   রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান,  নাচোল পৌর মেয়র  আব্দুর রশিদ  খান ঝালু,গোমস্তাপুর উপজেলা  ভাইস চেয়ারম্যান  হাসানুজ্জামান নুহু,  গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামালউদ্দিন,  ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের  ভারপ্রাপ্ত সভাপতি  আব্দুল  গাফফার  মুকুল, সাধারণ সম্পাদক  ও ইউনিয়ন চেয়ারম্যান  ইয়াশিন আলী  শাহ, নাচোল উপজেলা  আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি  আবুল হোসেন,  ইউনিয়ন চেয়ারম্যান  পিয়ার জাহান, গোলাম কিবরিয়া হাবিব  ও মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মাষ্টার।