সদ্য প্রকাশিত
মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র তৈরিতে পাকিস্তানকে সহায়তা, চীনা সংস্থাকে নিষেধাজ্ঞা

Silk City১৩ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
ক্ষেপণাস্ত্র তৈরিতে পাকিস্তানকে সহায়তা, চীনা সংস্থাকে নিষেধাজ্ঞা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে পাকিস্তানকে সহযোগিতা করার অভিযোগ এনে বেশ কয়েকটি চীনা গবেষণা প্রতিষ্ঠান ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর স্টেট ডিপার্টমেন্ট এ নিষেধাজ্ঞা আরোপ করে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, বেইজিং রিসার্চ ইনস্টিটিউট অব অটোমেশন ফর মেশিন বিল্ডিং ইন্ডাস্ট্রি শাহীন-৩ এবং আবাবিল সিস্টেমের জন্য রকেট মোটর পরীক্ষা করার জন্য এবং সম্ভাব্য বড় সিস্টেমের জন্য সরঞ্জাম সংগ্রহের জন্য পাকিস্তানের সঙ্গে কাজ করেছে।

মিলার বলেন, এ নিষেধাজ্ঞা পাকিস্তানভিত্তিক উদ্ভাবনী সরঞ্জাম এবং চীনা নাগরিকের পাশাপাশি চীনভিত্তিক সংস্থা হুবেই হুয়াচংদা ইন্টেলিজেন্ট ইকুইপমেন্ট কোম্পানি, ইউনিভার্সাল এন্টারপ্রাইজ এবং জিয়ান লংডে টেকনোলজি ডেভেলপমেন্ট কোম্পানির ওপরও আরোপ করা হয়েছে। এসব কোম্পানির বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিধিনিষেধের পরও জেনেশুনে সরঞ্জাম স্থানান্তর করার অভিযোগ আনা হয়েছে।

এ ধরনের মার্কিন নিষেধাজ্ঞা অবশ্য এটাই প্রথম নয়। এর আগে ২০২৩ সালের অক্টোবরে পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম দিয়ে সহযোগিতা করার অভিযোগ এনে তিন চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ রয়টার্সকে বলেছেন, চীন দৃঢ়ভাবে একতরফা (মার্কিন) নিষেধাজ্ঞা এবং এখতিয়ারবহির্ভূত এলাকায় হস্তক্ষেপের বিরোধিতা করে। কারণ এ ধরনের কর্মকাণ্ডে আন্তর্জাতিক আইন বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন নেই।

তিনি বলেন, চীন তার দেশের কোম্পানি ও ব্যক্তিদের অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে।

 

সূত্র: যুগান্তর