ধামইরহাট প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে এক কৃষকের সরিষা খেতের বেড়া হিসেবে ব্যবহৃত নেটজাল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
ধামইরহাট থানায় অভিযোগ সূত্রে জানা গেছে,ধামইরহাট পৌরসভার দক্ষিণ চকযদু গ্রামের কৃষক মো.রেজাউল করিম (৪৪) এর উত্তর চকযদু গ্রামের পূর্ব মাঠে আমন ধান কাটার পর প্রায় দেড় একর জমিতে রবি শস্য হিসেবে সরিষার চাষ করেন। সরিষা খেত হাঁস-মুরগীর অত্যাচার থেকে রক্ষার জন্য খেতের চারিদিকে বেড়া হিসেবে নেটজাল দিয়ে ঘিরে রাখেন।

গত রোববার রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা তার খেতের নেট জালগুলো তুলে আগুন ধরিয়ে দেয়। এতে লাইলনের তৈরি নেট জালগুলো আগুনে ভস্মিভূত হয়। এতে কৃষকের প্রায় ১০ হাজার টাকা ক্ষতি হয়।
এব্যাপারে ধামইরহাট থানার কর্তব্যরত ডিউডি অফিসার উপপরিদর্শন পরিতোষ সরকার বলেন,এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জি/আর










