সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
চাঁপাইনবাবগঞ্জ

করোনা : রাজশাহী বিভাগে ২৪ঘন্টায় শনাক্তের চাইতে সুস্থ বেশি

নিউজ ডেস্ক১ জুলাই ২০২০২ মিনিট পড়া
করোনা : রাজশাহী বিভাগে ২৪ঘন্টায় শনাক্তের চাইতে সুস্থ বেশি
ছবিতে রাজশাহী বিভাগের আটটি জেলার মানচিত্র

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত রোগী শনাক্তের চাইতে সুস্থ হয়েছে বেশি। এই সময়ের মেধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৭৯জন আর সুস্থ হয়েছে ২১৯জন। এনিয়ে মোট সুস্থদের সংখ্যা এখন ১ হাজার ৫০০ জন এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৬৭৯ জন। বিভাগে নতুন করে কোন রোগী মারা যায়নি।

আজ বুধবার (১ জুলাই) রাজশাহীর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৫৮২ জন। হিবেসে আক্রান্তদের চাইতে সুস্থদের সংখ্যা বেড়েছে।

গত ২৪ ঘন্টায় ৮টি জেলার মধ্যে রাজশাহী জলোয় সর্বোচ্চ ৬৯ জন শনাক্ত হয়েছে। এছাড়া বগুড়াতে ৬১জন, সিরাজগঞ্জে ৪০, নাটোরে ৭ এবং জয়পুরহাটে ২জন শনাক্ত হয়েছেন।


আরও পড়ুন : রাজশাহীতে নতুন যারা করোনায় আক্রান্ত হলেন


রাজশাহী বিভাগের ৫টি ল্যাবে করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় দুইটি, বগুড়া জেলায় দুইটি ও সিরাজগঞ্জে একটি। এই ৫টি ল্যাবে বিভাগের ৮টি জেলার সন্দেহভাজন করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। পাবনার ল্যাবটি চালুর পর্যায়ে রয়েছে।

জানা গেছে, বিভাগের সর্বোচ্চ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৭৯ জন। পরের অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। সেখানে শনাক্তের সংখ্যা ৬৭৯ জন। তৃতীয় অবস্থানে সিরাজগঞ্জে শনাক্ত হয়েছে ৪৭৯ জন।

এছাড়া নওগাঁ জেলায় ৪৫২, চাঁপাইনবাবগঞ্জে ১০১ জন, নাটোরে ১৭৪ জন, পাবনা ৪৪৭ জন এবং জয়পুরহাটে ৩৬৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

বিভাগে করোনা আক্রান্ত মোট ৮০ জন মারা গেছেন। মৃতদের মধ্যে, রাজশাহী জেলায় ২৪ ঘন্টায় ১ জনসহ মোট ৮জন, বগুড়ায় আরো ৪ জনসহ মোট ৫২, পাননায় মোট ৮, নওগাঁয় মোট ৬, সিরাজগঞ্জে ২৪ ঘন্টায় ২জনসহ ৫জন এবং নাটোরে মোট ১জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন।

স/রা