সদ্য প্রকাশিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
আন্তর্জাতিক

উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক৩ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের ব্যবহারের বিষয়ে হুঁশিয়ার করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস।

 

জেমস ম্যাটিস দক্ষিণ কোরিয়ার সফরে গিয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এ হুঁশিয়ারি দেন। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিবিসি এ খবর জানায়। ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর উত্তর কোরিয়াকে দেওয়া যুক্তরাষ্ট্রের এটাই প্রথম হুঁশিয়ারি।

 

জাতিসংঘ ও মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া প্রায়ই কার্যকর পারমাণিক ও ব্ল্যাস্টিক মিসাইল পরীক্ষা চালায়। ফলে ভীতিকর পরিস্থিতির মধ্যে থাকতে হয় দক্ষিণ কোরিয়াকে।

 

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান জেমস ম্যাটিস। এ বছরের পরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পদ্ধতি দক্ষিণ কোরিয়াতেও স্থাপনের কথা জানিয়েছেন তিনি।

 

এরআগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের ব্যবহার ইস্যুতে দক্ষিণ কোরিয়া এবং জাপ‍ানে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আগ্রহ প্রকাশ করেছিলেন।

 

ট্রাম্প প্রশাসনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্ক আরও ঝালিয়ে নিতেই জেমস ম্যাটিস এ সফর করছেন। এ সময় তিনি দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী হ্যান মিন কো’র সঙ্গে আলোচনাও করেন।

সূত্র: বাংলা নিউজ