সদ্য প্রকাশিত
০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

ইসরাইলে আরও ক্ষেপণাস্ত্র হামলা চালাবে হুথি

Silk City১৫ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
ইসরাইলে আরও ক্ষেপণাস্ত্র হামলা চালাবে হুথি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরাইলের তেল আবিবে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথিরা।

রোববার দখলদার ইসরাইলকে লক্ষ্য করে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ক্ষেপণাস্ত্রটি নির্ভূলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেছেন হুথি মুখপাত্র ইয়াহিয়া সারে।

তবে হামলায় কেউ হতাহত হয়নি। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে এ ধরণের আরও হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছে হুথিরা।

হুথি মুখপাত্র জানিয়েছেন, ইসরাইলে আঘাত হানার আগে ক্ষেপণাস্ত্রটি ২ হাজার ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। ইয়েমেন থেকে দখলদার ইসরাইলে পৌঁছাতে ক্ষেপণাস্ত্রটির সময় লেগেছে সাড়ে ১১ মিনিট।

তিনি আরও জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র আসার খবরে ইসরাইলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় ২০ লাখ ইসরাইলি আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন। দখলদার ইসরাইলের এত মানুষ এর আগে কখনো একসঙ্গে আশ্রয় কেন্দ্রে যাননি।

স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে ক্ষেপণাস্ত্রটি ইসরাইলে মধ্যাঞ্চলের একটি খোলা স্থানে অবতরণ করে। এর কয়েক মুহূর্ত আগে, তেল আবিব ও মধ্য ইসাইলজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে।

রয়টার্স মধ্য ইসরাইলের একটি খোলা মাঠে ধোঁয়া উড়তে দেখেছে। তবে ক্ষেপণাস্ত্র বা ইন্টারসেপ্টরের ধ্বংসাবশেষের কারণে এই আগুনের সূত্রপাত হয়েছিল কি-না তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি।

 

সূত্র: যুগান্তর