সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
আন্তর্জাতিক

ইতালিতে জি-৭ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প

নিউজ ডেস্ক৫ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ইতালিতে জি-৭ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মে মাসে অনুষ্ঠেয় ইতালিতে গ্রুপ সেভেনের (জি-৭) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর মধ্য দিয়ে প্রথম ইউরোপ সফর করবেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ট্রাম্প। সাত মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপে কঠোর নিন্দার মুখে রয়েছেন তিনি।

শনিবার ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেনতিলোনির সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। এ সময় তারা দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু, ন্যাটোর গুরুত্ব ও সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথ স্বার্থ নিয়ে কাজ করার বিষয়ে আলোচনা করেন।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।

ইতালির তাওরমিনায় মে মাসে জি-৭-এর শীর্ষ সম্মেলন হবে। ওই সময় স্বাগতিক দেশের প্রধানমন্ত্রী জেনতিলোনির সঙ্গে বৈঠক করার বিষয়ে ভাবছেন ট্রাম্প। ফোনালাপের সময় নিরাপত্তা ও সন্ত্রাসবাদসহ দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সহযোগিতার সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন ট্রাম্প ও জেনতিলোনি।

ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাটোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেছেন এবং প্রতিরক্ষা ব্যয়ভার ন্যাটোর সহযোগীদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেছেন।

হোয়াইট হাউস আরো জানায়, দুই নেতা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও  সন্ত্রাসবাদী সংগঠন নির্মূলে আগ্রহ প্রকাশ করেছেন।

সূত্র: রাইজিংবিডি