রাজশাহী

আমি বিজয়ী হলে পবার পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করার চেষ্টা করবো : পপি

নিউজ ডেস্ক১৬ মে ২০২৪২ মিনিট পড়া


নিজস্ব প্রতিবেদক :
উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহী পবা উপজেলার বায়া এলাকায় গণসংযোগ করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পপি খাতুন। আজ বৃহস্পতিবার বিকেলে তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ ও পথসভা এবং ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন ও তাদের মাঝে লিফলেট বিতরণ করেন। ব্যবসায়ীসহ সকলের কাছে তিনি বৈদ্যুতিক পাখা প্রতিকে ভোট ও দোয়া চান।

গণসংযোগকালে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পপি খাতুন বলেন, পবা উপজেলায় যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সবাই সিনিয়র। একমাত্র আমি তরুণ ও নতুন প্রার্থী।

তিনি বলেন, পবা বাসী যদি আমার বৈদ্যুতিক পাখা প্রতিকে তাদের মূল্যবান ভোট নিয়ে আমাকে বিজয়ী করেন আমি তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবো। নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। পিছিয়ে পড়া নারীদের প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী করার চেষ্টা করবো।

পপি বলেন, আমি গণসংযোগকালে লোকজনের সাথে কথা বলছি, তাদের মতামত নিচ্ছি। তাদের মতামত ও তাদের আশা আকাঙ্খার দিকে লক্ষ্য রেখে উন্নয়নের চেষ্টা করবো।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করছে। দেশ আজ ডিজিটাল হয়েছে। আমি নির্বাচিত হলে পবাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তোলার চেষ্টা করবো। গণংযোগকালে তার সাথে এলাকার সাধারণ লোকজনের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।