সদ্য প্রকাশিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
আন্তর্জাতিক

আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলে জয়ের আশাবাদ ট্রাম্পের

নিউজ ডেস্ক৫ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলে জয়ের আশাবাদ ট্রাম্পের

সিল্কসিটিনিউজ ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মুসলিম নিষেধাজ্ঞায় আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে করা আপিলে জয়ের বিষয়ে তিনি আশাবাদী।

যুক্তরাষ্ট্রমুখী অভিবাসন সীমিত করতে ২৭ জানুয়ারি এক নির্বাহী আদেশ স্বাক্ষর করেন ট্রাম্প। আদেশ অনুযায়ী, আগামী চার মাস যুক্তরাষ্ট্রে শরণার্থীদের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে। সিরীয়দের জন্য এই আদেশ পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত বহাল থাকবে। ৩ মাস বন্ধ থাকবে সাত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি। ট্রাম্পের নির্বাহী সিদ্ধান্ত অনুযায়ী, দ্বৈত-নাগরিক এবং যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া (গ্রিন কার্ড হোল্ডার) ব্যক্তিদের ক্ষেত্রেও ওই আদেশ কার্যকর হবে।

ট্রাম্পের ওই আদেশের পর তীব্র সমালোচনা, বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন, বিমানবন্দরগুলোতে ব্যাপক ভুল বোঝাবুঝির এক পর্যায়ে মামলা হয় সিয়াটলের আদালতে। শুক্রবার ট্রাম্পের মুসলিমবিরোধী নিষেধাজ্ঞায় সিয়াটলের সেই আদালতে দেওয়া স্থগিতাদেশ যুক্তরাষ্ট্রজুড়ে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।

স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আদালতে করা বিচার বিভাগের ওই আপিলে আবেদনকারী হিসেবে ট্রাম্পের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জন কেলি এবং পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের নামও রয়েছে।

ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা জয়ী হবো। দেশের নিরাপত্তার স্বার্থেই আমরা জয়ী হবো।’

এর আগে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, “‘তথাকথিত বিচারক’ আইনের প্রয়োগ স্থগিত করেছেন।” তিনি আরও জানান, ‘এটা হাস্যকর এবং তা বাতিল করা হবে।’

 

 

 

 

সূত্র:বাংলা ট্রিবিউন