সদ্য প্রকাশিত
নওগাঁ

আত্রাইয়ে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১০ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
আত্রাইয়ে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয় করণের ৫ম বার্ষিকী উদযাপন উপলক্ষে এক র‌্যালী ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষকদের উদ্যোগে র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মৃধার সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মতাহারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রোখসানা আনিছা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, শিক্ষক আজমল হোসেন, আমিনুল ইসলাম, শীষ মোহাম্মদ ছফি উল্লাহ, আজাহার আলী প্রমুখ।

স/অ