সদ্য প্রকাশিত
নওগাঁ

আত্রাইয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
আত্রাইয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ভবানীপুর জি এস উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের সাথে মাদক বিরোধী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সভাপতি আব্দুল মজিদ গোলাপের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল আলম, ১নং শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: শফিকুল ইসলাম বাবু, প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো: ওয়াজেদ আলী লিটন, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মোছা: শামসুন নাহার, শাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পদক শামসুল আলম, সুমির উদ্দিন আহম্মেদ, মো: আব্দুস ছালাম প্রমুখ।
স/শ