আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে সারাদেশের ন্যায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁর আত্রাইয়ে গণস্বাক্ষর করছেন উপজেলা বিএনপি।
আত্রাই উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার সকাল থেকেই বিএনপির নেতাকর্মীগণ উপজেলার বিভিন্ন গ্রামে অবস্থান নিয়ে কর্মীগণের গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচী করছে।

গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠানে আত্রাই সদরে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এস এম রেজাউল ইসলাম রেজু।
আত্রাই থানা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য তছলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান , আব্দুল মান্নান সরদার, এ কে আজাদ পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রুঞ্জু, রফিকুল ইসলাম রফিক, থানা যুবদল সাধারণ সম্পাদক পারভেজ ইকবাল, আজাদ আলী, যুবনেতা নাসির উদ্দিন চঞ্চল, আশরাফুল ইসলাম লিটন, থানা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির রতন, মহিলা নেত্রী মোছাঃ মেরিনা বেগমসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেত্রবৃন্দ।
উপজেলা বিএনপি’র আহবায়ক এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, কেন্দ্রের ডাকে শান্তিপূর্ণ কর্মসূচী আমরা করেছি সামনের কর্মসূচী গুলোও করব।
স/অ










