সদ্য প্রকাশিত
ময়মনসিংহ বিয়ের জন্য চাপ ও চড় মারায় কিশোরীকে শ্বাসরোধে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি : এমপি আবুল কালাম সুপারি পেড়ে বাড়ি ফেরার পথে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক গাজীপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার সংস্কৃতি প্রতিমন্ত্রী ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নীলনকশা করছে আ. লীগ রংপুরে চার খুন : ৩০ নভেম্বরের মধ্যে চার্জশিট দাখিল করবে ডিবি তথ্য কমিশনকে কার্যকর ও গতিশীল করার আহ্বান তথ্য অধিকার ফোরামের মানহানির মামলা করলেন তানজিন তিশা ১৯ ছক্কায় তাণ্ডব, বিশ্বরেকর্ডে ভাগ বসালেন আরিয়া
নওগাঁ

আত্রাইয়ে বিষপানে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে বিষপানে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

আত্রাাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিষপানে আত্রাই দলিল লেখক দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীর শিক্ষার্থী মোছা: রহিমা আক্তার (২০) আত্মহত্যা করেছেন। নিহত রহিমা আক্তার উপজেলার বজ্রপুর গ্রামের মোঃ জাকারিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের লোকজনের উপর অভিমান করে মঙ্গলবার রাত ১১টার দিকে সবার অজান্তে তার নিজ বাড়িতে বিষপান করে। পরে বিষয়টি পরিবারের লোকজন টের পেলে সঙ্গে সঙ্গে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন বলেন, আত্মহত্যার খবর পেয়েছি এবং গতকাল বুধবার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

স/আ