সদ্য প্রকাশিত
নওগাঁ

আত্রাইয়ে নিরাপদ খাদ্য দিবস পালিত

নিউজ ডেস্ক২ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
আত্রাইয়ে নিরাপদ খাদ্য দিবস পালিত

আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ ঘটিকায় দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আম চত্ত্বর হতে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমানের নেতৃত্বে এক বর্ণাঢ শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল,উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, প্রকৌশলী মোবারক হোসেন, যুবউন্নয়ন অফিসার ফজলুল হক প্রমুখ।

স/অ