আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার জাতোপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার শাহাগোলা ইউনিয়নের জাতোপাড়া নদীর পাশ থেকে ২ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পার্শ্ববর্তী রাণীনগর থানার পশ্চিম বালুভরা গ্রামের মৃত: সাহেব উল্লাহ ছেলে মোঃ ছায়ের আলী মৃধা (৬৫) ও মোঃ আলম সরদারের পূত্র মোঃ বিপ্লব সরদার (২৫)।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোস্তাফিজুর ও এএসআই এনায়েত সঙ্গীয় ফোর্সসহ উপজেলার জাতোপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ২জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স/আ










