সদ্য প্রকাশিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
আন্তর্জাতিক

অফিশিয়াল ওয়েবে ঝুলছে ট্রাম্পের নিষেধাজ্ঞা, বিমান সেবা স্বাভাবিক

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
অফিশিয়াল ওয়েবে ঝুলছে ট্রাম্পের নিষেধাজ্ঞা, বিমান সেবা স্বাভাবিক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মার্কিন শুল্ক ও সীমান্ত প্রতিরক্ষা দফতরের ওয়েবসাইটে ঝুলছে ট্রাম্পের মুসলিমবিরোধী নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ। তবে বিমানবন্দরে বাস্তবিক সেই নিষেধাজ্ঞা কার্যকর নেই আর। আরোপিত নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত হওয়ায় সব বৈধ যাত্রীই এখন পেরোতে পারছেন মার্কিন বিমানবন্দর। সম্ভবত এখনও ওয়েবসাইটের তথ্য হালনাগাদ না হওয়ায় এমনটা ঘটেছে।

 

যুক্তরাষ্ট্রমুখী অভিবাসন সীমিত করতে ২৭ জানুয়ারি ওই নির্বাহী আদেশ সাক্ষর করেন ট্রাম্প। আদেশ অনুযায়ী, আগামী চার মাস যুক্তরাষ্ট্রে শরণার্থীদের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে। সিরীয়দের জন্য এই আদেশ পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত বহাল থাকবে। ৩ মাস বনা্ধ থাকবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি। ট্রাম্পের নির্বাহী সিদ্ধান্ত অনুযায়ী, দ্বৈত-নাগরিক এবং যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া (গ্রিন কার্ড হোল্ডার) ব্যক্তিদের ক্ষেত্রেও ওই আদেশ কার্যকর হবে।

 

ট্রাম্পের ওই আদেশের পর তীব্র সমালোচনা, বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন, বিমানবন্দরগুলোতে ব্যাপক ভুল বোঝাবুঝি এবং যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে সংকটের সৃষ্টি হয়। এক পর্যায়ে মামলা হয় সিয়াটলের আদালতে।

 

শুক্রবার ট্রাম্পের মুসলিমবিরোধী নিষেধাজ্ঞায় সিয়াটলের সেই আদালতে দেওয়া স্থগিতাদেশ যুক্তরাষ্ট্রজুড়ে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। ওয়াশিংটনের ফেডারেল আদালতে ড্রিস্টিক্ট বিচারপতি জেমস রবার্টস ওই নির্দেশ দেন। এরপর যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান পরিবহন সেবা স্বাভাবিক নিয়মে চলার নির্দেশ দিয়েছে মার্কিন শুল্ক ও সীমান্ত প্রতিরক্ষা দফতর ।

 

তবে তাদের ওয়েবসাইটে এখনও ঝুলছে ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ। যেখানে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বিদেশি জঙ্গিদের থেকে মার্কিন নাগরিকদের সুরক্ষার জন্য’ তারা বিশেষ ব্যবস্থা করছে। অথচ আদালত ট্রাম্পের ওই আদেশের বিরুদ্ধে যে স্থগিতাদেশ দিয়েছেন, তা ওই ওয়েবসাইটের কোথায় উল্লেখ করা হয়নি।

 

ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে ভার্জিনিয়া, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস ও মিশিগানে মামলার শুনানি চলছে।

সূত্র: বাংলা ট্রিবিউন