নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের ভারত থেকে রাজশাহী সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে আসা গরু-মহিষ থেকে ২২ কোটি ৭৫ লাখ ৩২ হাজার ৩০০ টাকা শুল্ক আদায় করা হয়েছে। যা গত বছর ছিল ৬ কোটি ৯০ লাখ ৩২ হাজার টাকা। আজ রোববার গণমাধ্যমকর্মীদের সাথে বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার কর্ণেল মতিউর রহমানের মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার কার্যালয়ে আয়োজিত সভায় কর্ণেল মতিউর রহমান জানান, এ বছর রাজশাহী সীমান্তে শুল্ক আদায় বৃদ্ধির হার বেড়েছে। চলতি বছরের ১০ আগস্ট পর্যন্ত চার লাখ চার হাজার ৮৮৩টি গরু, ৫০ হাজার ২২৬টি মহিষ ও ১০টি ছাগল থেকে মোট ২২ কোটি ৭৫ লাখ ৩২ হাজার ৩০০ টাকা শুল্ক আদায় হয়েছে। গত বছর ৯০ হাজার ৮৭টি গরু, ৪৭ হাজার ৮০৯টি মহিষ ও ১৪টি উট থেকে মোট ৬ কোটি ৯০ লাখ ৩২ হাজার টাকা শুল্ক আদায় করা হয়েছিল।
গরু-মহিষ ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে কর্ণেল মতিউর রহমান বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু-মহিষ দেশে আনা হলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যদি তারা বৈধভাবে ব্যবসা করেন তাহলে বিজিবির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতরা করা হবে। তিনি বলেন, ব্যবসায়ীদের সাথে আমাদের মতবিনিময় হয়েছে। তাদের বিভিন্ন দিক-নিদের্শনা দেওয়া হয়েছে।
মতিউর রহমান আরো বলেন, শুঙ্ক আদায়ের নিদির্ষ্ট কোনো সময়সীমা নেই। তবে এখন তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এখন সরকারি কার্যদিবসে সরকারি সময়ে শুঙ্ক আদায় করা হবে।
বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার কর্ণেল মতিউর রহমান বলেন, রাজশাহী সীমান্তে জঙ্গিদের কোনো আস্তানা নেই। সুসংগঠিকভাবে কোনো জঙ্গি তৎপরতা নেই। বিচ্ছিন্নভাবে কিছু থাকতে পারে বলে অনেকে মনে করেন।
এছাড়া মতবিনিময় সভায় সীমান্তে দিয়ে গরু ও মাদক চোরাচালান, হত্যাসহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহাজাহান সিরাজসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
স/মি











