সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
চাকরি

৬০০ পদে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়োগ

নিউজ ডেস্ক৪ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
৬০০ পদে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়োগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তর। দশম গ্রেডের ‘মিডওয়াইফ’ পদে ৬০০ জনকে এই নিয়োগ দেওয়া হবে।

 

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মিডওয়াইফারি বিষয়ে স্নাতক পাস অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সার্টিফিকেট পাওয়া এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

 

বয়স

১ নভেম্বর, ২০১৬ অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটাপ্রাপ্তদের বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

 

বেতন

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে প্রার্থীদের বেতন হবে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা পর্যন্ত। এ ছাড়া অন্যান্য ভাতা ও সুবিধা দেওয়া হবে।

 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা টেলিটকের ওয়েবসাইট (www.bpsc.teletalk.com.bd) অথবা বাংলাদেশ কর্মকমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে অনলাইন ফরম (ফরম-৫এ) পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসারে আবেদন করার পর ‘ইউজার আইডি’ (USER ID) প্রাপ্ত প্রার্থীদের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে। আবেদনের সুযোগ থাকছে ২১ ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

 

বিস্তারিত জানতে ২৯ নভেম্বর, ২০১৬ দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :

 

সূত্র: এনটিভি