নাটোর

৫৫ বছর পর বাংলাদেশের গণতন্ত্র সফল হয়েছে : হুইপ দুলু

নিউজ ডেস্ক১৮ জুলাই ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

৫৫ বছর পর বাংলাদেশের গণতন্ত্র সফল হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, যে গণতন্ত্রের জন্য ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার আহ্বানে যুদ্ধ শুরু করেছিল।

যে বিজয় আমরা অর্জন করেছিলাম, তা ৫৫ বছরেও তার লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। এতে গণতন্ত্র পূর্ণতা পেয়েছে।
শুক্রবার বিকেলে নাটোরে ভাঙন এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

 

এ সময় উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব প্রমুখ।