সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

২৮ আগস্ট পেট্রলপাম্পে কর্মবিরতির হুমকি

নিউজ ডেস্ক২০ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
২৮ আগস্ট পেট্রলপাম্পে কর্মবিরতির হুমকি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইজারা মাশুল অস্বাভাবিক বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, বাস্তবতার নিরিখে তেল বিক্রির কমিশন ও ট্যাংকলরি ভাড়া বৃদ্ধিসহ ১২ দফা দাবি মানার জন্য সরকারকে ২৮ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

 

এ সময়ের মধ্যে দাবি না মেনে নিলে ২৮ আগস্ট সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সারা দেশে পেট্রলপাম্প, ট্যাংকলরি এবং ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখার হুমকি দিয়েছেন নেতারা।

 

আজ শনিবার সকালে রাজধানীর কাকরাইলে একটি হোটেলে সংবাদ সম্মলনে সংগঠনটির নেতারা এ কর্মবিরতির হুমকি দেন।

 

মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা আরো বলেন, ‘২৮ আগস্ট এই কর্মসূচির পরও সরকার কোনো পদক্ষেপ না গ্রহণ করলে পরবর্তী সময়ে কর্মসূচি হিসেবে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা আসতে পারে।’

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক।

 

সূত্র : এনটিভি