সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

২১ মিলিয়ন ডলারের অলংকার ফেরত পাবেন না ইমেলদা

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
২১ মিলিয়ন ডলারের অলংকার ফেরত পাবেন না ইমেলদা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের স্ত্রী ইমেলদা মার্কোস বাজেয়াপ্ত করা অলংকার ফেরত পাচ্ছেন না। দেশটির সুপ্রিম কোর্ট এক আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দিয়েছে।

১৯৮৬ সালে ফার্দিনান্দকে উৎখাত করা হয়। একুশ বছর ক্ষমতায় থাকাকালে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে ফার্দিনান্দ পরিবার বিপুল সম্পদের মালিক হয়েছিল বলে ধারণা করা হয়। ক্ষমতা থেকে উৎখাতের পর ইমেলদা মার্কোসের কাছ থেকে ২১ মিলিয়ন মার্কিন ডলারের অলংকার জব্দ করে সরকার। তার এসব অলংকারের মধ্যে রয়েছে হীরা খচিত টায়রা এবং ২৫ ক্যারটের একটি দুর্লভ গোলাপি হীরা।

আদালত রায়ে বলেছে, এসব অলংকার ইমেলদা মার্কোস অবৈধভাবে অর্জন করেছেন। ফার্দিনান্দ মার্কোজ ক্ষমতায় থাকাকালে যে কয়েক হাজার ডলার বেতন পেতেন তা দিয়ে এতো দামী অলংকার কেনা সম্ভব নয়। তাই এসব সম্পদের মালিক রাষ্ট্র।

প্রসঙ্গত, বিলাসবহুল সাজসজ্জা ও জীবনযাপনের জন্য রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ইমেলদা। ফার্দিনান্দের পতনের পর দেখা গেছে, তার স্ত্রীর জুতাই ছিল হাজার জোড়া।

সূত্র: রাইজিংবিডি