সদ্য প্রকাশিত
চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা ক্রিকেটের ভিত শক্ত করতে বিসিবির নতুন উদ্যোগ
রাজনীতি

২০ দলীয় জোট ছাড়ল ন্যাপ-এনডিপি

নিউজ ডেস্ক১৬ অক্টোবর ২০১৮১ মিনিট পড়া
২০ দলীয় জোট ছাড়ল ন্যাপ-এনডিপি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

২০ দলীয় জোটের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে দিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেয় এ দল দুটি। ঘোষণাপত্র পাঠ করেন ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি।

সংবাদ সম্মেলনে জেবেল রহমান গানি বলেন, বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সম্প্রাসারণ করে ১৮ দলীয় জোট যখন হয়, তখন থেকেই বাংলাদেশ ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এই জোটের অংশিদার। পরে এই জোটই ২০ দলীয় জোটে রূপান্তরিত হয়।

তিনি বলেন, ২০ দলীয় জোটের শরিক হিসেবে আমরা আমাদের সাধ্যমতো অবদা রাখায় সচেষ্ট ছিলাম। নিজেদের মধ্যে মতপার্থক্য ও মতবিরোধ থাকলেও জোটের সিদ্ধান্ত বাস্তবায়নে সব সময় ছিলাম আন্তরিক।

এ দুটি দল ২০১২ সাল থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটে ছিল। বিএনপি জোটের প্রতি আনুগত্য দেখিয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বয়কট করে তারা। ন্যাপ-এনডিপির অভিযোগ, জোটের জন্য বড় ত্যাগ স্বীকার করলেও তাদের সেভাবে মূল্যায়ন হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি এবং এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা।