সিল্কসিটিনিউজ ডেস্ক:
* ভালো বউ
জনৈক যুবক ছাদের কোণায় বসে মন মরা হয়ে বসে আছে। অন্য ছাদ হতে তার বন্ধু বললো:

কিরে! অমন মন মরা হয়ে বসে আছিস! কিছু হয়েছে?
যুবক: হ্যা, সকালে বউয়ের ফোন এসেছিল …..
বন্ধু: তারপর?
যুবক: সে খুব খুব কাঁদছিল। আমাকে সরি বললো ।
বন্ধু: সত্যি! তারপর?
যুবক: কান্না কান্না গলায় সে এটাও বললো যে, ‘তোমার সাথে আর কখনো ঝগড়া করবো না, তোমার সব কথাই শুনবো, তুমি যা বলবে তাই করবো’।
এগুলো শুনে সত্যি আমার চোখেও জল এসে গেল।
বন্ধু: ওয়াও! তোরতো কপাল খুলে গেলরেহ! আর তুই মন মরা! আজব!!
যুবক: আরে আমার বউ হলেতো খুশি হতাম। জানিনা কার বউ ছিল।
বন্ধু: মানে কী?
যুবক: রং নম্বর ছিল। কিন্তু বউটা ভালো ছিলরে!










