সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

১৯ ডিসেম্বর পাল্টে যেতে পারে ট্রাম্পের ভাগ্য!

নিউজ ডেস্ক১৪ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
১৯ ডিসেম্বর পাল্টে যেতে পারে ট্রাম্পের ভাগ্য!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হওয়া রুখতে ইলেকটোরাল কলেজের ৩০ জন রিপাবলিকান সদস্য তাঁর পক্ষে ভোট নাও দিতে পারেন। আর এই ধারা চলতে থাকলে আগামী ১৯ ডিসেম্বর বদলে যেতে পারে ২০১৬ সালের মার্কিন নির্বাচনের ফলাফল। পাল্টে যেতে পারে ডোনাল্ড ট্রাম্পের ভাগ্য। হার্ভার্ড ইউনিভার্সিটির আইনের অধ্যাপক ল্যারি ল্যাসিগের বরাত দিয়ে এ কথা জানিয়েছে দি ইনডিপেনডেন্ট।

 

ইলেকটোরাল কলেজের সদস্যরা যেন নিজেদের পছন্দমতো ভোট দিতে পারেন সেজন্য তাঁদের সব রকমের আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন এই আইনের অধ্যাপক। যদিও এবারের নির্বাচনে ডেমোক্রেটিকদের পক্ষে মনোনয়ন চাওয়ার দৌড়ে হিলারির সঙ্গে নিজেও ছিলেন ল্যারি।

 

জনপ্রিয় ভোটে এগিয়ে থাকা প্রার্থীকে ভোট দিতে বেশির ভাগ রাজ্যের ইলেকটোরাল কলেজ প্রতিনিধিরা অনেকটা বাধ্য থাকেন। কিন্তু অধ্যাপক ল্যারি বলেন, যার যার বিবেক ও ইচ্ছা অনুযায়ী তাঁকে ভোট দিতে দেওয়া উচিত। এরই মধ্যে ৩০ জন রিপাবলিকান ইলেকটোরাল কলেজ প্রতিনিধি ট্রাম্পকে ভোট না দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলে তাঁকে গোপনে জানিয়েছেন।

 

তবে প্রকাশ্যে শুধু একজন রিপাবলিকান ইলেকটরই সে কথা বলেছেন। তিনি টেক্সাসের ক্রিস সাপরান। তিনি বলেছেন, ১৯ ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট দেবেন না তিনি। তাঁর মতে, ট্রাম্প নেতৃত্ব দেওয়ার যোগ্য নন।

 

ল্যারি ল্যাসিগ বলেন, আর এই সংখ্যা যদি ৩৭-এ পৌঁছায় তাহলে ২৭০টি ইলেকটোরাল কলেজের ভোট পাবেন না ট্রাম্প। আর সে ক্ষেত্রে ভোটের ফলাফল হবে খুবই চমকপ্রদ।

সূত্র: এনটিভি