সদ্য প্রকাশিত
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না দক্ষিণ আফ্রিকা ১৫ বছরেই অধিনায়ক, টি-টোয়েন্টিতে সূর্যবংশীর ইতিহাস ভারতে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার ইথিওপিয়ার সংঘাত ছড়াল কেনিয়ায়, নিহত ২ পাকিস্তানি গোয়েন্দার নগ্ন ছবির বিনিময়ে সামরিক গোপন তথ্য ফাঁস করলেন ভারতীয় সেনা কর্মকর্তা জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তিকে পুঁজি করছে ইরান রাজশাহী চিনিকলে আখ মাড়াই শুরু, ৩৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্য রাজশাহীতে লোকাল ফুটবল লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ইরান কিং রাজশাহীতে সালাফি সম্মেলনে পারিবারিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় গুরুত্ব শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার : ভূমিমন্ত্রী
খেলা

০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড

নিউজ ডেস্ক১৩ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ম্যাট হেনরির তোপে ধসে পড়েছে ভারতের টপ অর্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে আউট হওয়া প্রথম তিন ব্যাটারের কেউ রানের খাতা খুলতে পারেননি।

০ রানে ৩ উইকেট হারিয়ে লজ্জার রেকর্ড গড়েছে ভারত। দলটির ৫২ বছরের ওয়ানডে ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। নিজেদের ১০৮৮তম ওয়ানডেতে এসে প্রথমবারের মতো কোনো রান না করেই ৩ উইকেট হারাল তারা।

৩৩৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নামা ভারতকে শুরুতেই বিশাল ধাক্কা দেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি।

তার বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেন দুই মহাতারকা রোহিত শর্মা (০) ও বিরাট কোহলি (০)। তাদের দেখানো পথেই হাঁটেন নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার (০)।
এর মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে ভারতের দীর্ঘ ইতিহাস ও অসংখ্য স্মরণীয় অর্জনের পাশে এবার যুক্ত হলো এক বিব্রতকর রেকর্ড।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভারে ৫ উইকেটে ৫৪ রান করেছে ভারত।

জিততে দরকার ১৯২ বলে আরো ২৮০ রান, যা একরকম অসম্ভবই বলা যায়।

রোহিত, কোহলি ও আইয়ারের পর আউট হয়েছেন রুতুরাজ গায়কোয়াড় ও অক্ষর প্যাটেল। পরাজয়ের ব্যবধান এড়াতে লড়ছেন ঈশান কিষান (২৬*) ও নামান ধীর (১*)।

এর আগে উইল ইয়াংয়ের সেঞ্চুরি ও টিম সাইফার্টের ফিফটিতে ৫০ ওভারে ৩৩৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি জিতে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত।

হ্যামিল্টনে তৃতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।