সদ্য প্রকাশিত
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না দক্ষিণ আফ্রিকা ১৫ বছরেই অধিনায়ক, টি-টোয়েন্টিতে সূর্যবংশীর ইতিহাস ভারতে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার ইথিওপিয়ার সংঘাত ছড়াল কেনিয়ায়, নিহত ২ পাকিস্তানি গোয়েন্দার নগ্ন ছবির বিনিময়ে সামরিক গোপন তথ্য ফাঁস করলেন ভারতীয় সেনা কর্মকর্তা জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তিকে পুঁজি করছে ইরান রাজশাহী চিনিকলে আখ মাড়াই শুরু, ৩৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্য রাজশাহীতে লোকাল ফুটবল লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ইরান কিং রাজশাহীতে সালাফি সম্মেলনে পারিবারিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় গুরুত্ব শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার : ভূমিমন্ত্রী
আন্তর্জাতিক

জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তিকে পুঁজি করছে ইরান

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া
জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তিকে পুঁজি করছে ইরান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের কাছ থেকে জব্দ করা অস্ত্র ও সামরিক সরঞ্জামের প্রযুক্তি বিশ্লেষণ করে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে ইরান। এসব অস্ত্রের নকশা ও প্রযুক্তি কাজে লাগিয়ে নতুন অস্ত্রব্যবস্থা উন্নয়নের উদ্যোগ নিয়েছেন দেশটির সামরিক বিশেষজ্ঞরা।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি এ তথ্য জানিয়েছেন। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজের বরাতে এ খবরে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

রাশিয়ার সংবাদ সংস্থা নোভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল বালালি জানান, জব্দ করা মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম পর্যালোচনা করে সেগুলোর প্রযুক্তিগত বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করছেন ইরানি বিশেষজ্ঞরা।

তিনি বলেন, এসব সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্য কেবল সেগুলোর অনুরূপ অস্ত্র তৈরি করা নয়।

বরং এগুলোর অভ্যন্তরীণ কাঠামো, নকশা এবং ব্যবহৃত প্রযুক্তি থেকে সুবিধা নেওয়াই তাঁদের মূল লক্ষ্য।

বালালি আরো জানান, এসব সামরিক সরঞ্জাম বিশ্লেষণের মাধ্যমে ইরানি বিশেষজ্ঞরা নতুন ধারণা ও অস্ত্রের নকশা উদ্ভাবনের চেষ্টা করছেন। এসব উদ্ভাবন ইরানের নিজস্ব প্রয়োজন ও প্রতিরক্ষা সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তৈরি করা হবে।

তার ভাষ্য অনুযায়ী, জব্দ করা মার্কিন সামরিক সরঞ্জামের প্রযুক্তিগত বিশ্লেষণ ইরানের নিজস্ব অস্ত্রব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে।