সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর হচ্ছেন ডিউক

নিউজ ডেস্ক১৭ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর হচ্ছেন ডিউক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাফতরিক বাসভবন হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর হচ্ছেন মাইক ডিউক। তিনি প্রিমিয়ার রিপাবলিকান মিডিয়া সেবা প্রতিষ্ঠান ‘ক্রসরোডস মিডিয়া’র প্রতিষ্ঠাতা।

 

হোয়াইট হাউস সূত্রে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানা যায়।

 

মাইক ডিউক বৃহস্পতিবার হোয়াইট হাউসে অবস্থান করছিলেন। খুব শিগগিরই তিনি জাসন মিলারের পদে স্থলাভিষিক্ত হবেন।

 

মিলার গত ডিসেম্বর হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর হিসিবে দায়িত্ব পেয়েছিলেন।

সূত্র: বাংলা নিউজ