সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

‘হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাহস নেই কোনো শক্তির

নিউজ ডেস্ক২১ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া
‘হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাহস নেই কোনো শক্তির

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আহমদ বাহিদি বলেছেন, যুক্তরাষ্ট্রসহ কোনো বহিরাগত শক্তিরই লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাহস নেই।

তিনি দাবি করেন, হিজবুল্লাহ কার্যত ইসরাইলি শাসনব্যবস্থাকে অচল করে দিয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল বাহিদি বলেন, হিজবুল্লাহ জায়নিস্ট শাসনের সেনাবাহিনীকে কার্যত অক্ষম করে দিয়েছে।

তিনি বলেন, যদিও লেবাননের আকাশসীমা জায়নিস্ট শাসনের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা দূর থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যা করছে, তবুও ইসরাইল স্থলযুদ্ধে প্রবেশ করার সাহস পাচ্ছে না।

ইরানের এই সামরিক কর্মকর্তা বলেন, ইসরাইল জানে যে স্থলযুদ্ধে নামলে সেটি হিজবুল্লাহর পক্ষেই যাবে। কারণ স্থলভাগে জায়নিস্ট শাসন ইতোমধ্যেই চূর্ণ হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল বাহিদি জোর দিয়ে বলেন, তারা হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাহস পায় না।

তিনি আরও বলেন, ফিলিস্তিনের মুক্তি ছাড়া প্রতিরোধ আন্দোলনের দর্শন অর্থহীন। তার ভাষায়, প্রতিরোধের হৃদয় হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতা।

ইরানি এই জেনারেল বলেন, ফিলিস্তিন ইস্যু ইসলামী বিপ্লবের অন্যতম প্রধান আদর্শ ছিল এবং এখনো রয়েছে। তিনি উল্লেখ করেন, ফিলিস্তিনের মুক্তিই বিপ্লবের মহান আন্দোলনকে একটি উজ্জ্বল ও গৌরবময় ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার পূর্বশর্ত।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি