নওগাঁ

হাসপাতালে নারীকে শ্লীলতাহানি, সেই ওয়ার্ডবয়ের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক১০ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:


সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ২১ বছর বয়সী এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে হাসপাতালের ওয়ার্ডবয় করিম সরকারের (২৯) বিরুদ্ধে মামলা হয়েছে।

ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, ওই ওয়ার্ডবয় তার কাছে এসে নাম-ঠিকানা জানতে চান এবং ডেঙ্গু জ্বর হয়েছে কি না, তা জিজ্ঞেস করেন। কথা বলার একপর্যায়ে তিনি তার কপাল ও গলায় হাত দেন। পরে পিঠে হাত দিয়ে বুকে স্পর্শ করেন। এ সময় তিনি চিৎকার করেন এবং পরে নার্সকে বিষয়টি জানান।

 

সূত্র: ঢাকা পোস্ট