সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

হারের পর মেকআপ ছেড়েছেন হিলারি!

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
হারের পর মেকআপ ছেড়েছেন হিলারি!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাওয়ার পর মেকআপ নেওয়া ছেড়ে দিয়েছেন হিলারি। নির্বাচনে পরাজয় মেনে বক্তৃতা দেওয়ার এক সপ্তাহ পর বুধবার প্রথম তিনি জনসম্মুখে বক্তব্য দেন। এ সময় তাঁকে মেকআপ ছাড়া দেখা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনারও জন্ম দিয়েছে।

 

স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে ‘শিশু সুরক্ষা তহবিল’-এর একটি অনুষ্ঠানে বক্তব্য দেন হিলারি। তিনি আইনের শিক্ষার্থী থাকা অবস্থায় প্রতিষ্ঠানটিতে কাজ করতেন। এই অনুষ্ঠানেই হিলারিকে মেকাআপ ছাড়া দেখা যায়। তাঁর চুলগুলোও ছিল এলোমলো। চুলে পরিচিত ঢেউখেলানো শৈলীও দেখা যায়নি।

 

হিলারির জন্য অনেক বিউটিশিয়ান, মেকআপ শিল্পী ও হেয়ার স্টাইলিস্ট ছিল। সুতরাং এটি ইচ্ছাকৃত ছিল বলে মনে করছেন অনেকে।

 

হার্ডলাইন স্ট্যানস নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে করা টুইটে বলা হয়েছে, ভালো। এখন থেকে হিলারির হেয়ার স্টাইলিস্ট এবং মেকআপ শিল্পীদের বেতন দিয়ে রাখতে হবে না।

 

মেডেলেইনি পিসানি তাঁর টুইটে বলেছেন, হিলারি সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাম্পেইনের পর প্রথম বক্তব্য তিনি মেকআপ ছাড়া দেবেন। এবং তিনি শেষ পর্যন্ত তা করেছেন।

সূত্র: এনটিভি