সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

হামাস ফিনিক্স, দ্রুতই পুনর্গঠনে সক্ষম: হারেৎজ

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
হামাস ফিনিক্স, দ্রুতই পুনর্গঠনে সক্ষম: হারেৎজ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিরোধমূলক শক্তির উল্লেখ করে ইসরাইলি সংবাদপত্র ‘হারেৎজ’-এর বিশ্লেষক বলেছেন, হামাস মূলত ফিনিক্স পাখির মতো। তারা খুব ভালোভাবে জানে কিভাবে নিজেদের শক্তি পুনরুদ্ধার করতে হয়।

হারেৎজ-এর বিশ্লেষক জ্যাক খুরির সর্বশেষ বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, গাজায় হামাসের মতো কিছু সংগঠন তাদের শীর্ষ নেতাদের ক্ষয়ক্ষতি সামাল দিতে এবং নতুন নেতৃত্ব গড়ে তুলতে অত্যন্ত দক্ষ।

একই সঙ্গে, গাজা উপত্যকার পরিস্থিতি বন্দিদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে বলেও উল্লেখ করেছেন জ্যাক খুরি।

ইসরাইলি এই বিশ্লেষক আরও লিখেছেন, হামাসসহ প্রতিরোধকারী সংগঠনের প্রতিটি সদস্যকে হত্যার পর ইসরাইলিরা নতুন নতুন নাম শুনতে পায়। যা তাদের অনন্য সক্ষমতার উদাহরণ।

ইসরাইলি মিডিয়ার এই খবরটি এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন দখলদার ইহুদিবাদী সরকারের মিডিয়া ইতোমধ্যেই বহুবার হামাস ও হিজবুল্লাহর সামরিক শক্তির বিষয়ে আলোচনা করেছে।

 

সূত্র: যুগান্তর