সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
কৃষি

হরিধানের উদ্ভাবক হরিপদ কাপালী আর নেই

নিউজ ডেস্ক৬ জুলাই ২০১৭১ মিনিট পড়া
হরিধানের উদ্ভাবক হরিপদ কাপালী আর নেই

সিল্কসিটিনিউজ ডেস্ক: হরিধানের উদ্ভাবক ঝিনাইদহের আদর্শ কৃষক হরিপদ কাপালী (৯৫) পরলোকগমন করেছেন।

বুধবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার আসাননগর গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে তিনি পরলোকগমন করেন। তিনি ৬ মাস ধরে শয্যাশায়ী ছিলেন।

হরিপদ কাপালী ১৯২২ সালের ১৭ সেপ্টেম্বর ঝিনাইদহ সদর উপজেলার এনায়েতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোট বেলায় তার বাবা কুন্দলাল ও মা কুরোধনী মৃত্যুবরণ করেন। এরপর থেকে হরিপদ পরের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

ধান চাষে অভিজ্ঞতার আলোকে তিনি ১৯৯৫ সালে উচ্চ ফলনশীল হরিধান উদ্ভাবন করেন এবং এর চাষ শুরু করেন। হরিধানের উচ্চ ফলন দেখে এলাকার কৃষকরা উদ্বুদ্ধ হন এবং এই ধানের চাষ শুরু করেন। হরিধানের নাম ছড়িয়ে পড়লে এই ধানের কথা গণমাধ্যমে প্রকাশিত হয় এবং এর উদ্ভাবক হরিপদ কাপালীর নাম সারা দেশে ছড়িয়ে পড়ে।

 

 

 

 

সূত্র: রাইজিংবিডি