সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

স্কুলের ছাদে নিয়ে কিশোরীকে গণধর্ষণ ৪ শিক্ষকের

নিউজ ডেস্ক১৭ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
স্কুলের ছাদে নিয়ে কিশোরীকে গণধর্ষণ ৪ শিক্ষকের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মেয়েকে রেখে ক্লাস নিতে গিয়েছিলেন শিক্ষিকা মা। আর সেই সুযোগে স্কুলের ছাদে সেই কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল স্কুলের প্রিন্সিপ্যালসহ মোট ৪ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিহারের জেহানাবাদের কাকো সেকেন্ডারি স্কুলে। ঘটনায় অভিযুক্ত চার শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় SDPO পি কে শ্রীবাস্তব জানান, গতকাল স্কুলের বিল্ডিংয়ে ঘোরাফেরা করছিল ১২ বছরের ওই কিশোরী। সেই সময় তাকে ছাদে নিয়ে গিয়ে গণধর্ষণ করে চার শিক্ষক। অভিযুক্তরা হলেন- আজু আহমেদ, অতুল রহমান, আবদুল বারি ও মদম্মদ শওকত।

এদিকে পরে মেয়ের মুখ থেকে সহকর্মী শিক্ষকদের কুকীর্তির কথা জানতে পারেন ওই মা। হাসপাতালে ভর্তি করেন তাকে। পরে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, রবিবারের বদলে শুক্রবার বন্ধ রাখা হয় ওই স্কুল। তাই গতকাল স্কুল খোলা ছিল।