সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

সোনামসজিদে পানামায় গুদামে লক্ষাধিক টাকার মালামাল চুরি, দুই কর্মকর্তা আটক

নিউজ ডেস্ক১১ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
সোনামসজিদে পানামায় গুদামে লক্ষাধিক টাকার মালামাল চুরি, দুই কর্মকর্তা আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ইয়ার্ডের ভিতরে ৫ নম্বর গুদামে সিঁদ কেটে লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। এনিয়ে সোনামসজিদ কাস্টমসের এক কর্মকর্তা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পানামার ইয়ার্ডের সুপারভাইজার শহিদুল হক ও গার্ড আমিনুলকে আটক করেছে পুলিশ।

 

পুলিশ ও পানামা সূত্রে জানাগেছে, গেল ২ জানুয়ারি গভীর রাতে পানামা ইয়ার্ডের ভিতরে ৫ নম্বর গুদামে উত্তর দিকে সিঁদ কেটে মালামাল চুরি করে।

 

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সারোয়ার রহমান জানান, পানামার ভিতরে চুরির ঘটনার সাথে জড়িত অভিযোগে গত সোমবার রাতে পুলিশ গার্ডের সুপারভাইজার শহিদুল হক ও গার্ড আমিনুলকে আটক করা হয়। এরআগেও পানামার ভিতর থেকে সুকৌশলে গুদাম থেকে মালামাল চুরি হয়েছে। পুলিশ ও ওই এলাকার অনেকের ধারণা এসব চুরির সাথে পানামার আরো কোন ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকতে পারে।

 

অপরদিকে পানামায় দায়িত্বরত কোয়াডিনেটর টিপু জানান, এসব মালামাল চুরির সাথে সংঙ্গবদ্ধ একটি চোরের দল রয়েছে। পুলিশ আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলেই এর আসল তথ্য বেরিয়ে আসবে টিপু জানান।

স/অ