সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

সোনামসজিদ বন্দরে ২ কোটি টাকা ব্যয়ে কোয়ারেন্টাইন স্টেশনের উদ্বোধন

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
সোনামসজিদ বন্দরে ২ কোটি টাকা ব্যয়ে কোয়ারেন্টাইন স্টেশনের উদ্বোধন

ভ্রাম্যমাণ প্রতিনিধি:

সোনামসজিদ স্থলবন্দরে ২ কোটি টাকা ব্যয়ে কোয়ারেন্টাইন স্টেশনের উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায়   প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি প্রধান অতিথি হিসেবে প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশনের উদ্বোধন করেন।
দেশের বাহির হতে পশু ও পশুজাত পণ্যের মাধ্যমে রোগ প্রবেশ রোধে নাটিক রোগের অনুপ্রেবশ ঠেকানো, প্রাণী ও প্রাণিজাত দ্রব্যাদ্যির ক্ষেত্রে শ্বাস প্রদান ও প্রাণী সম্পদ দপ্তরের ইপিডেমিওলজি ইউনিটকে শক্তিশালি করার লক্ষে এ উদ্ধোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, ভারত থেকে আমদানীকৃত পণ্য মৎস্য ও প্রাণিজ খাদ্য পরিক্ষা-নিরাক্ষা করে ছাড় করার জন্য প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশন তৈরি করে সরকার। যাতে প্রাণিজ খাদ্যে জীবাণু প্রবেশ করতে না পারে এবং বর্তমান শেখ হাসিনা সরকার ২০১১ সালে দেশের বিভিন্ন স্থলবন্দরে এ কোয়ারেন্টাইন স্টেশনে স্থাপন করে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ গ্রহণ করেছেন।

 

সোনামসজিদ স্থলবন্দরে প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আবুল কালাম, রাজশাহী বিভাগের উপ-পরিচালক রেজাউল ইসলাম, প্রাণি সম্পদ অধিদপ্তরের প্রাণিরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সুব্রত সরকার প্রমূখ।

 

এরআগে প্রধান অতিথি কোয়ারেন্টাইন স্টেশনের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

স/অ