শিল্প ও সাহিত্য

সিদ্ধান্ত…….

নিউজ ডেস্ক২০ জুলাই ২০১৬১ মিনিট পড়া

শফিকুল ইসলাম

আমাকে সিদ্ধান্ত কিন্তু নিতে হবে এখনি
সময়তো নেই বেশি হতাশায় ডুবছি

কী করবো, কী হবো ভবিষ্যতে গিয়ে
এখনি তার নিতে হবে প্রস্তুতি এগিয়ে

সিদ্ধান্ত বড়ো জিনিস, দেরি করো না
পরে কিন্তু পশ্চাতে হবে,তা নিয়ে ভাবছো না?

আজ ভাবছো সময় আছে, কালকে আসুক
সবকিছু গুছিয়ে নেবো উল্লাসে-উৎসুক

সময় নাই সময় আছে, ঘড়ির কাঁটা নড়ে
এই নিয়ে আজ তাই হতাশাটাও বাড়ে।

হেলায়-ফেলায় দিন কাটাচ্ছ, এটা নয় বাস্তব
হতে হবে একদিন তা নিয়ে তোমায় তাজ্জব।

কী নিয়ে পড়বে বিসিএস কিংবা ব্যাংক
এখনই ভেবে পড়ো তা সময় যে নেই।

কোন পেশায় যাবে তুমি, হতাশায় ভুগছো
জেনে রাখ পড়া ছাড়া দূর হবে না দুঃখ।