নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহীতে শুভাগমন উপলক্ষে এক দলীয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাজশাহীর নানকিং দরবার হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন, রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন- রাজশাহী-৬ (বাঘা–চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। সভা সঞ্চালনা করেন- রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় অত্র অঞ্চলের দলীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয় এবং সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে সভায় আলোচনা করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতা কামনায় মতবিনিময় সহ নির্দেশনা প্রদান করা হয়েছে।









