
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :
সঠিক পুষ্টিতে সুস্থ জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে গর্ভবতী ও প্রসূতি মায়ের পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপনের সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, গোয়ালা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান,আইহাই ইউপি চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু মাষ্টার, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলমসহ কমিটির সকল সদস্যবৃন্দ ।
এস/আই








