সদ্য প্রকাশিত
নওগাঁ

সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক১৮ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সাপাহার প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, সামাজিক সচেতনতা ও আইনের শাসন নিয়ে তর্ক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বিদ্যালয় মাঠে একক বিতর্ক প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে চাম্পিয়নপ্রাপ্ত বিদ্যালয়ের দশম শ্রেণীর কৃতি শিক্ষার্থী আখতার জাহান আখিঁ’র সংবর্ধনা ও প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব শাহজাহান হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার এমপি।

 
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএম শামিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজিবুর রহমান, নওগাঁ জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক রনজিৎ সরকার,পোরশা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরেন্দ্র নাথ সাহা প্রমুখ। এ সময় সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন কলেজের অধ্যক্ষ-প্রভাষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

স/অ