সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

সাপকে চুমু খেয়ে সেলফি, প্রাণ গেল সাপুড়ের

নিউজ ডেস্ক৭ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
সাপকে চুমু খেয়ে সেলফি, প্রাণ গেল সাপুড়ের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

২০ বছর ধরে সাপ ধরে আসছেন, কিন্তু সেই সাপের ছোবলেই যে প্রাণ যাবে সেটা হয়তো স্বপ্নেও ভাবেননি মুম্বইয়ের সাপুড়ে সোমনাথ মাথরে।
দিনটা ৩০ জানুয়ারি। সোমনাথ হঠাৎই খবর পেলেন নবি মুম্বইয়ের বেলাপুরের এক গাড়ির মধ্যে আটকে রয়েছে বিষধর কোবরা। ব্যস, খবর পেতেই সাপ ধরতে গাড়ির কাছে হাজির সোমনাথ। অনেক কসরৎ করে কোবরাকে কাবুতে আনলেন সোমনাথ। হাতে নিয়ে দেখতে গেলেন কোবরার কোথাও চোট লেগেছে কিনা। এ পর্যন্ত সবই ঠিক চলছিল। হঠাৎই সাপের গায়ে চুমু খেতে গিয়ে সেলিফ তুলতে গেলেন সোমনাথ। আর তখনই কোবরা মারল এক ছোবল সোমনাথের বুকে।
সাপের কামড়ে আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তিও করা হয়েছিল সোমনাথকে। ঘটনার পাঁচদিন পরে প্রাণ হল না রক্ষা। কোবরার বিষ ছড়িয়ে পড়েছিল সোমনাথের সারা শরীরে।

সূত্র: কালের কন্ঠ