সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
পাবনা

সাঁথিয়ায় কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে যুবককে হত্যা, আটক ১

নিউজ ডেস্ক২ জুন ২০২০১ মিনিট পড়া
সাঁথিয়ায় কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে যুবককে হত্যা, আটক ১

পাবনার সাঁথিয়ায় সোমবার কুপিয়ে শরীর থেকে দুই হাত ও পা বিচ্ছিন্ন করে অন্তর (২৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে ৪ মামলার পলাতক আসামি ছিল। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

নিহত অন্তর উপজেলার আতাইকুলা থানার আরআতাইকুলা ইউনিয়নের গাঙ্গহাটি মোল্লাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় বাড়ির পাশে ঘোরাফেরা করছিল অন্তর। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপুরি কোপায় দুর্বৃত্তরা এবং শরীর থেকে দুই হাত ও পা বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায়।

অন্তরের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল হাসপাতালে নেয় তারা। অবস্থার অবনতি হলে রাজশাহী নেয়ার পথে রাতে সে মারা যায়।

এ ব্যাপারে নিহত অন্তরের মা অঞ্জুলী খাতুন বাদী হয়ে ১০ জন নামীয় এবং ৫/৬ জন অজ্ঞাত আসামি করে আতাইকুলা থানায় মামলা করেন।

এ ব্যাপারে আতাইকুলা থানার ওসি নাছিরুল আলম জানান, অন্তর ৪টি মামলার পলাতক আসামি। সে স্থানীয় অস্ত্রধারী সন্ত্রাসী ছিল। তদন্তসাপেক্ষে হত্যার রহস্য বিস্তারিত জানা যাবে।

তদন্তকারী কর্মকর্তা এসআই সুভাস চন্দ্র জানান, একই গ্রামের কছিমুদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন মন্টুকে আটক করা হয়েছে।

যুগান্তর