সদ্য প্রকাশিত
মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা
রাজনীতি

সংবিধানে ইসলামকে মূলনীতি করতে হবে: ড. গালিব

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০২৫১ মিনিট পড়া
সংবিধানে ইসলামকে মূলনীতি করতে হবে: ড. গালিব

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আমির অধ্যাপক ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বলেছেন, ‘ধর্মনিরপেক্ষ নীতিমালা নয়, বরং দেশের সংবিধানে ইসলামকে মূলনীতি হিসাবে গ্রহণ করতে হবে। এটাই হতে পারে জনগণের মৌলিক অধিকার রক্ষার মূল হাতিয়ার।’

বৃহস্পতিবার বিকালে রাজশাহীতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আয়োজিত ৩৫তম বার্ষিক তাবলিগি ইজতেমার প্রথম দিনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বলেন, ‘দেশে বর্তমানে একটি ইতিবাচক পরিবর্তনের সুযোগ এসেছে। এই সময়ে এ দেশের সমাজ ও রাষ্ট্রব্যবস্থাকে সঠিক পথে পরিচালনার জন্য আমাদের অবশ্যই সঠিক ভূমিকা পালন করতে হবে। আর এজন্য ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণই একমাত্র পথ।’

ইজতেমার প্রথম দিনে আরও বক্তব্য দেন- আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল লতিফ, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানি, সোনামণি পরিচালক রবীউল ইসলাম, মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল মাদানি, হাফেজ আখতার মাদানি, ড. আব্দুল্লাহিল কাফী আল-মাদানি প্রমুখ।

সূত্র: যুগান্তর