সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
খেলা

শিরোপার আশা ছাড়েননি সুয়ারেস

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
শিরোপার আশা ছাড়েননি সুয়ারেস

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ওসাসুনার বিপক্ষে দ্বিতীয়ার্ধে ‍লুইস সুয়ারেস গোলমুখ খোলার পর লিওনেল মেসির জোড়া গোলে বার্সেলোনা ৩-০ গোলে জিতেছে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান কমেছে তিনে। কিন্তু মাদ্রিদের ক্লাব রাতে পরের ম্যাচে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে জিতলে ব্যবধানটা আবার বেড়ে দাঁড়াবে ৬ এ। কিন্তু সেরকম কিছু হলেও লা লিগার শিরোপার আশায় ইতি টানছেন না উরুগুইয়ান স্ট্রাইকার।

জর্দি আলবার সহায়তায় পাম্পলোনার দলের বিপক্ষে এদিন প্রথম গোল করেন সুয়ারেস। এনিয়ে শীর্ষ লিগে মুখোমুখি হওয়া ২৪ দলের মধ্যে ২২টির বিপক্ষে গোল পেলেন তিনি।  শনিবার প্রথমার্ধে কয়েকটি সুযোগ হাতছাড়া হওয়ার আফসোস খুব বেশি গায়ে লাগালেন না লিভারপুলের সাবেক ফরোয়ার্ড, ‘শুরুতে আমাদের অনেক সুযোগ ছিল। আমরা জানতাম খুব তাড়াতাড়ি প্রথম গোল পাব, সেটা হলে খেলা আরও উন্মুক্ত হতো। তাও ভালো যে আমরা আমাদের মতো করে খেলা শেষ করলাম।’

টানা তিন ড্রর পর জয়ের দেখা পেয়ে আত্মবিশ্বাস আবার ফিরে পেয়েছে বার্সা। সুয়ারেসের বিশ্বাস সেটা কাজে লাগিয়ে শিরোপা ধরে রাখতে সফল হবে কাতালানরা। আর লিগের খেলা এখনও অর্ধেকের বেশি বাকি, ‘লা লিগার দৌড় থেকে আমরা নিজেদের গুটিয়ে নিতে পারি না, এখনই নয়। আমরা বার্সেলোনা এবং আমরা শিরোপা প্রার্থী- পাঁচ, ছয় বা সাত পয়েন্টে পিছিয়ে থেকে শিরোপার আশা ছাড়ার দল নই।’

সূত্র: বাংলা ট্রিবিউন