সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

শিরশ্ছেদ ও গুলি করে ১২ জনকে হত্যা করলো আইএস

নিউজ ডেস্ক২০ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শিরশ্ছেদ ও গুলি করে ১২ জনকে হত্যা করলো আইএস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিরিয়ার পালমায়রা শহরে শিরশ্ছেদ ও গুলি করে আটজনকে হত্যা করেছে ইরাক ও সিরিয়াভিত্তিক আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

 

সংস্থাটি জানায়, নিহত ১২ জনের মধ্যে চারজনকে শিরশ্ছেদ ও আটজনকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের মধ্যে চারজন শিক্ষক ও সরকারি কর্মচারী, চারজন সরকারি সৈন্য এবং চারজন সরকার বিদ্রোহী গোষ্ঠীর সদস্য রয়েছেন।

 

নিহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রাচীন শহর পালমায়রার কাছে রোমান থিয়েটারের পাশে হত্যা করা হয়। যেখানে গত বছর ২৫ সরকারি সৈন্যকে হত্যা করা হয়েছিলো।

সূত্র: বাংলা নিউজ