সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক১৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর তীর থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার উজিরপুর ইউনিয়নের পদ্মা নদীর তীর তেলিপাড়া এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির হাত-পা বাধা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।
খবর পেয়ে সেখানে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, অজ্ঞাত ব্যক্তির আনুমানিক বয়স ৪২ বছর।
মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে একটি কালো মাইক্রোবাসে করে মরদেহটি সেখানে ফেলে রেখে পালিয়ে যায় ৩-৪ জন ব্যক্তি।
স/তা